Sylhet Today 24 PRINT

কলঙ্কের ৪৪ বছর : মুক্তিবার্তার ১ মিনিট!

সিলেটটুডে ডেস্ক |  ২৯ জুলাই, ২০১৫

দীর্ঘ ৪৪ বছরের কলঙ্ক যেখানে সেখানে মুক্তিবার্তা শোনাতে লাগল মাত্র ১ মিনিট! আপিল বিভাগ যুদ্ধাপরাধী ঘাতক সালাউদ্দিন কাদের চৌধুরীর (সাকা চৌধুরী) আপিল নিষ্পত্তি করতে সময় নিলেন এক মিনিট। আর এতেই বাংলাদেশের কলঙ্কমুক্তির পথ প্রসারিত হলো।

বুধবার (২৯ জুলাই) সকাল সাড়ে আটটা। উচ্চ আদালত এলাকায় পুলিশের স্বাভাবিক নিরাপত্তার মধ্যে একে একে আইনজীবী, সাংবাদিক আর বিচারপ্রার্থীরা আদালতে প্রবেশ করছেন।

এর কিছুক্ষণ আগে প্রবেশ করেছেন প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের অন্য বিচারপতিরা। কুখ্যাত এক যুদ্ধাপরাধী সাকা চৌধুরীর আপিল মামলার চূড়ান্ত রায় প্রকাশের নির্ধারিত সময় সকাল নয়টার আগেই আপিল বিভাগের এক নম্বর বিচার কক্ষ হয়ে ওঠে জনাকীর্ণ।

সবার আগে এসে প্রথম বেঞ্চে আসন নিয়েছেন আসামিপক্ষের প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। তিনি একা। আর কেউ নেই পাশে। শেষ পর্যন্ত দেখা যায়নি বিএনপিপন্থী আর কোনো আইনজীবীকে। পরে শুধু এসেছেন সাকা চৌধুরীর আইনজীবী এস এম শাহজাহান ও তানভীর আহমেদ আল আমীন।

অপরদিকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমসহ রাষ্ট্রপক্ষের আইনজীবীজন উপস্থিত ছিলেন। আদালত কক্ষে আইনজীবী সাংবাদিকরা ছাড়াও উপস্থিত ছিলেন সাবেক সেনাপ্রধান ও সেক্টর কমান্ডার্স ফোরামের সাবেক সভাপতি লে.জে.(অব.) হারুন অর রশীদ, নাট্যব্যক্তিত্ব ম হামিদ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক আব্দুল হান্নান খান, মুক্তিযোদ্ধা শহিদুল হক মামা, বিচ্ছু জালালসহ এ বিচারের দাবিতে আন্দোলন করা অনেক ব্যক্তিবর্গ।

সকাল ৯টা তিন মিনিট। প্রধান বিচারপতির নেতৃত্বে চার বিচারপতি এজলাসে আসেন। বসলেন। এরপর রায় ঘোষণা করলেন প্রধান বিচারপতি।

রায়ে আদালত বলেন:

‘The appeal is allowed in part. The appellant Salauddin Quader Chowdhury is found not guilty of charge no.7 and he is acquitted of the said charge. The conviction and sentences in respect of charge nos. 2,3,4,5,6,8,17 and 18 are hereby maintained.

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.