Sylhet Today 24 PRINT

দুর্নীতির অভিযোগে সাময়িক বরখাস্ত দুদকের পরিচালক

সিলেটটুডে ডেস্ক |  ২২ জানুয়ারী, ২০১৯

এবার দুর্নীতির অভিযোগে সাময়িক বরখাস্ত হলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক ফজলুল হক। মঙ্গলবার (২২ জানুয়ারি) সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।

আসামিদের সঙ্গে গোপন যোগাযোগ, আর্থিক লেনদেন ও দুর্নীতির অনুসন্ধানের তথ্য ফাঁসের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এ পরিচালকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে।

ফজলুল হক দুদকের প্রধান কার্যালয় রাজধানীর সেগুনবাগিচায় কর্মরত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.