Sylhet Today 24 PRINT

সত্য ও সুন্দরের জয় হয়েছে: গণজাগরণ মঞ্চ

সিলেটটুডে ডেস্ক |  ২৯ জুলাই, ২০১৫

ফাইল ছবি

একাত্তরে মানবতাবিরোধী যুদ্ধাপরাধের দায়ে আপিল বিভাগ বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখায় শাহবাগে আনন্দ মিছিল করেছে গণজাগরণ মঞ্চ। এসময় গণজাগরণ মঞ্চের একাংশের মুখপাত্র ইমরান এইচ সরকার এ রায়কে স্বাগত জানিয়ে বলেন, সত্য ও সুন্দরের জয় হয়েছে। তিনি রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

তিনি বলেন, ‘এই রায়ের মাধ্যমে প্রমাণ হলো বাংলাদেশে কোনও যুদ্ধাপরাধীদের ঠাঁই হবে না। এই রায়ের জন্য চট্টগ্রামের মানুষ দীর্ঘকাল অপেক্ষা করেছিল। এই রায়ের মাধ্যমে আসলে সত্য ও সুন্দরের জয় হয়েছে।’

এসময় তিনি জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও সাকা চৌধুরীর ফাঁসি রায় দ্রুত বাস্তবায়নের জোরালো দাবি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.