Sylhet Today 24 PRINT

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

সিলেটটুডে ডেস্ক |  ২৪ জানুয়ারী, ২০১৯

কক্সবাজারের টেকনাফে মাদকের চালান খালাসকালে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক কারবারী নিহত হয়েছেন বলে জানিয়েছে র‌্যাব। বুধবার (২৩ জানুয়ারি) গভীর রাতে উপজেলার সাবরাং বাহারছড়ায় মেরিন ড্রাইভ সংলগ্ন বিচ এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল দুইটি, ম্যাগজিন, দেশীয় এলজি-১, ৪ রাউন্ড গুলি, ৬ রাউন্ড খালি খোসা, ৫০ হাজার পিস ইয়াবাসহ ৩৫ এবং গুলিবিদ্ধ মধ্যবয়সী অজ্ঞাত দুই ব্যক্তিকে উদ্ধার করে।

পরে তাদের টেকনাফ উপজেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে র‌্যাব জানিয়েছে, তারা দুজন শীর্ষ মাদক ব্যবসায়ী।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.