Sylhet Today 24 PRINT

বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

সিলেটটুডে ডেস্ক |  ২৪ জানুয়ারী, ২০১৯

রাজশাহীর গোদাগাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে জামাল নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) ভোরে গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ সীমান্তে এ ঘটনা ঘটে। জামাল চর আষাড়িয়াদহ ইউনিয়নের ময়নার ট্যাগ ঢাবের মাঠ গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

রাজশাহী বিজিবি-১ ব্যাটালিয়নের সাহেবনগর ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার সুলতান মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বুধবার রাতে জামালসহ কয়েকজন সাহেবনগর সীমান্তের ১ নম্বর পিলার সংলগ্ন এলাকায় ভারতীয় গরু আনতে যান। এসময় ভারতের মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার ৩৫ বিএসএফের চর আষাড়িয়াদহ বিওপি ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই জামাল নিহত হন। এসময় তার সঙ্গে থাকা অন্যরা মরদেহ নিয়ে পালিয়ে আসেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.