Sylhet Today 24 PRINT

ময়মনসিংহে জঙ্গি সন্দেহে আটক ৪

সিলেটটুডে ডেস্ক |  ২৪ জানুয়ারী, ২০১৯

ময়মনসিংহে জঙ্গি সন্দেহে নারীসহ চারজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৪ (র‌্যাব)।

বুধবার (২৩ জানুয়ারি) রাতে সদর উপজেলার বিদ্যাগঞ্জ রেলস্টেশন থেকে তাদের আটক করা হয়।

র‌্যাব-১৪ এর ময়মনসিংহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর শিবলী সাদিক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, র‌্যাবের একটি দল তাদের আটক করে। তাদের কাছ থেকে জিহাদি বই জব্দ করা হয়েছে। বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল তাদের।

তিনি আরও জানান, এ বিষয়ে বিস্তারিত আজ বৃহস্পতিবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে জানানো হবে বলে জানায় র‌্যাব-১৪।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.