Sylhet Today 24 PRINT

সুস্থ হয়ে উঠছেন এরশাদ

সিলেটটুডে ডেস্ক |  ২৪ জানুয়ারী, ২০১৯

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সুস্থ হয়ে উঠছেন। বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সকালের নাস্তা ও দুপুরের খাবার নিজ হাতে খেয়েছেন চেয়ারে বসেই।

সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতাল থেকে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের একান্ত সচিব মেজর (অব) খালেদ আখতার এই তথ্য নিশ্চিত করেছেন। এ তথ্য জানান এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী।

খালেদ আখতারের উদ্ধৃতি দিয়ে জালালী জানান, রুমে ও ব্যালকনিতে পায়চারিও করেছেন এরশাদ। সময় মতো ওষুধ খাচ্ছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.