Sylhet Today 24 PRINT

তিস্তা ইস্যু নিয়ে আলোচনার প্রস্তুতি চলছে: পররাষ্ট্রমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ২৫ জানুয়ারী, ২০১৯

ভারতের সাথে তিস্তা ইস্যু নিয়ে দিল্লিতে আলোচনার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শুক্রবার (২৫ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী।

এসময় সাংবাদিকদের সাথে তিস্তা ইস্যুর পাশাপাশি রোহিঙ্গা ইস্যু নিয়েও কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

ড. মোমেন বলেন, "মিয়ানমার থেকে পালিয়ে কক্সবাজারে আশ্রয় নেয়াদের মধ্যে এক লাখ রোহিঙ্গাকে খুব শিগগিরই ভাসানচরে স্থানান্তর করা হবে। তবে এই স্থানান্তর সাময়িক।"

পররাষ্ট্রমন্ত্রী বলেন, "ফেব্রুয়ারিতে দিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ-ভারত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে রোহিঙ্গা সঙ্কটের বিষয়টি উত্থাপন করা হবে।"

এ সময় দেশটির পূর্ণ সমর্থন পাওয়ার পাশাপাশি সঙ্কট সমাধানে কার্যকরী অগ্রগতির বিষয়েও আশাবাদ প্রকাশ করেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.