Sylhet Today 24 PRINT

দুর্বৃত্তের হামলায় যুবলীগ নেতা নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি |  ২৬ জানুয়ারী, ২০১৯

কিশোরগঞ্জে দুর্বৃত্তের হামলায় জেলা যুবলীগ নেতা ইউসুফ মনির (৪৮) নিহত হয়েছেন। এ ঘটনায় তার তার ছোট ভাই ও কিশোরগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইয়াকুব সুমন (৪৫) গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২৫ জানুয়ারি) রাত ৯টার দিকে শহরের ঈশাখাঁন রোডে মাধবী প্লাজার সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার রাতে রামদা, চাপাতি,কিরিচ ও অন্যান্য অস্ত্রশস্ত্র নিয়ে শতাধিক যুবক প্রথমে ইউসুফ মনিরের ওপর হামলা চালায়। এ সময় তার ছোট ভাই পৌরসভার কাউন্সিলর ইয়াকুব সুমন ছুটে আসলে তার ওপরও চড়াও হয় সন্ত্রাসীরা। পরে স্থানীয়রা তাদেরকে প্রথমে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ইউসুফ মনিরকে মৃত ঘোষণা করেন।

পরিদর্শক আহসান বলেন, হামলা চালিয়ে একজনকে হত্যা ও আরেকজনকে আহত করার ঘটনায় পুলিশ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেছে। পুলিশ হামলাকারীদের শনাক্ত করার জন্য ঘটনা তদন্ত করছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.