Sylhet Today 24 PRINT

মধ্যপ্রাচ্য থেকে হলি আর্টিসান হামলায় অর্থ এসেছে: র‍্যাব

সিলেটটুডে ডেস্ক |  ২৬ জানুয়ারী, ২০১৯

গুলশানে হলি আর্টিসান বেকারিতে হামলায় মধ্যপ্রাচ্য থেকে অর্থের যোগান এসেছে বলে জানিয়েছে র‌্যাব।

শনিবার (২৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর কারওয়ানবাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান।

তিনি বলেন, ওই হামলার পরিকল্পনাকারীদের একজন শরীফুল। হামলার দুইমাস আগে দলের প্রধানের নির্দেশে আরেক পরিকল্পনাকারী রিপনের সঙ্গে আত্মগোপনে চলে যান তিনি।

র‌্যাব কর্মকর্তা জানান, এ দুইজন জেএমবি নেতা সারোয়ার জাহানের কাছে হামলায় ব্যবহৃত যে ৩৯ লাখ টাকা পাঠান সেগুলো আসে মধ্যপ্রাচ্যের কোনও দেশ থেকে।

হলি আর্টিসান মামলার এক আসামি রিপনকে গ্রেফতার করা হয় গত সপ্তাহে। তার দেওয়া তথ্যে শুক্রবার শরিফুলকে গ্রেফতার করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.