Sylhet Today 24 PRINT

আবারও প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন খোকন

সিলেটটুডে ডেস্ক |  ০১ ফেব্রুয়ারী, ২০১৯

ফের প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন মুহাম্মদ আশরাফুল আলম খোকন। বৃহস্পতিবার চুক্তিভিত্তিতে এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হযেছে।

গত ৭ জানুয়ারি বা যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল (যেটি আগে ঘটে) বা তার সন্তুষ্টি সাপেক্ষে গ্রেড-৪ এর (৫০ হাজার থেকে ৭২ হাজার ২০০) সর্বোচ্চ ধাপ ৭১ হাজার ২০০ টাকা নির্ধারিত বেতনে খোকনকে এ নিয়োগ দেয়া হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

শেখ হাসিনা গত সরকারের প্রধানমন্ত্রী থাকার সময়েও আশরাফুল আলম তার উপ-প্রেস সচিব ছিলেন। গত ৭ জানুয়ারি গঠন করা নতুন সরকারেও শেখ হাসিনা ফের প্রধানমন্ত্রী হন। খোকনকেও আগের দায়িত্বে ফিরিয়ে আনা হলো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.