Sylhet Today 24 PRINT

১ নভেম্বর থেকে জেএসসি পরীক্ষা শুরু

সিলেটটুডে ডেস্ক |  ৩০ জুলাই, ২০১৫

অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা এবার ১ নভেম্বর থেকে তাদের সমাপনী পরীক্ষায় বসবে।

বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে এক সভায় জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরুর এই তারিখ ঠিক করা হয়।

মন্ত্রণালয়ের উপ-সচিব সুবোধ চন্দ্র ঢালী বলেন, “অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষা শুরুর তারিখ চূড়ান্ত হয়েছে। তবে এখনও পরীক্ষাসূচি ঠিক হয়নি।”

গত বছর ২ নভেম্বর থেকে জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও জামায়াতের হরতালের কারণে তা ৭ নভেম্বর শুরু হয়।

গতবছর ২০ লাখ ৯০ হাজার ৬৯২ জন শিক্ষার্থী জেএসসি-জেডিসি পরীক্ষায় অংশ নেয়।

হরতালের কারণে এ পরীক্ষা বিলম্বিত হয়েছিল ২০১৩ সালেও।

ওই বছর ৪ নভেম্বর থেকে জেএসসি-জেডিসি পরীক্ষা শুরুর কথা থাকলেও তখনকার বিরোধী দলের হরতালের কারণে তা ৭ নভেম্বর শুরু হয়েছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.