Sylhet Today 24 PRINT

প্রশ্নপত্রে ত্রুটি, যশোর বোর্ডের আইসিটি পরীক্ষা বাতিল

সিলেটটুডে ডেস্ক |  ১২ ফেব্রুয়ারী, ২০১৯

ভুল প্রশ্নপত্র ছাপার কারণে এসএসসিতে যশোর বোর্ডের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের পরীক্ষা বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় আইসিটি বিষয়ের পরীক্ষা শুরুর পর ত্রুটির বিষয়টি ধরা পড়লে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল আলিম বলেন, আইসিটি বিষয়ের এমসিকিউ অংশে মোট ২৫ নম্বরের পরীক্ষা হয়। ‘ঘ’ সেটের যে প্রশ্নপত্র হলে দেওয়া হয়েছে, তার এক পৃষ্ঠার ১২টি প্রশ্ন আইসিটি থেকে হলেও অন্য পৃষ্ঠার ১৩টি প্রশ্ন ছাপা হয়েছে ক্যারিয়ার শিক্ষা বিষয়ের প্রশ্ন থেকে। ক্যারিয়ার শিক্ষা বিষয়ের পরীক্ষা হওয়ার কথা বুধবার। বিজি প্রেসের ভুলে এই জটিলতা তৈরি হয়েছে।

পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র জানান, আইসিটি বিষয়ের পরীক্ষার নতুন তারিখ পরে জানিয়ে দেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.