সিলেটটুডে ডেস্ক | ১৩ ফেব্রুয়ারী, ২০১৯
রাজধানীর বনানীতে রেইনট্রি হোটেলে বহুল আলোচিত দুই তরুণীকে ধর্ষণ মামলার প্রধান আসামি সাফাত আহমেদের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
একই সাথে সাফাত আহমেদের বন্ধু নাঈম আশরাফ ওরফে এইচএম হালিমের জামিন না মঞ্জুর করা হয়েছে।
বুধবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক খাদেমুল কায়েস এ আদেশ দেন।