Sylhet Today 24 PRINT

সহস্রাধিক পর্নো সাইট বন্ধের নির্দেশ

সিলেটটুডে ডেস্ক |  ১৪ ফেব্রুয়ারী, ২০১৯

আরও ১ হাজার ২৭৯টি পর্নো সাইট বন্ধের নির্দেশ দিয়েছে টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)। বৃহস্পতিবার সকালে বিটিআরসি দেশের সব কটি আইআইজির (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) কাছে এই নির্দেশনা পাঠিয়েছে।

বিটিআরসি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। ওই সূত্র জানায়, ইতিমধ্যে বিটিআরসির নির্দেশনা মোতাবেক পর্নো সাইট বন্ধ করতে কাজ শুরু করেছে আইআইজিগুলো।

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবির সাধারণ সম্পাদক ইমদাদুল হক ইন্টারনেট ব্যবস্থাকে নিরাপদ রাখতে সরকারি এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা এটাকে স্বাগত জানাই।’

এর আগে বিটিআরসি চার দফায় প্রায় তিন হাজার পর্নো সাইট বন্ধ করার নির্দেশ দেয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.