Sylhet Today 24 PRINT

তৃতীয় ধাপে ১২৭ উপজেলায় ভোট ২৪ মার্চ

সিলেটটুডে ডেস্ক |  ১৪ ফেব্রুয়ারী, ২০১৯

উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী এই ধাপে ১২৭টি উপজেলায় ভোটগ্রহণ করা হবে ২৪ মার্চ।

এই ধাপে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৬ ফেব্রুয়ারি, বাছাই হবে ২৮ ফেব্রুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ মার্চ। প্রজ্ঞাপন জারির মাধ্যমে ইসি বৃহস্পতিবার এই তফসিল ঘোষণা করেছে।

যে উপজেলায় ভোট হবে:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট, গোমস্তাপুর, নাচোল ও শিবগঞ্জ; রংপুরের সদর ও মিঠাপুকুর। চুয়াডাঙ্গার সদর, আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগর; মাগুরার সদর, শ্রীপুর, শালিখা ও মোহাম্মদপুর; নড়াইলের সদর, কালিয়া ও লোহাগড়া; সাতক্ষীরার সদর, আশাশুনি, শ্যামনগর, কালিগঞ্জ, কলারোয়া, তালা ও দেবহাটা; কুষ্টিয়ার সদর, ভেড়ামারা, কুমারখালী, মিরপুর, খোকসা ও দৌলতপুর; মেহেরপুরের সদর, মুজিবনগর ও গাংনী; ঝিনাইদহের সদর, শৈলকুপা, হরিণাকুণ্ডু ও কালীগঞ্জ।

বরিশালের সদর, বাকেরগঞ্জ, বাবুগঞ্জ, বানারীপাড়া, উজিরপুর, গৌরনদী, আগৈলঝাড়া, মুলাদি ও হিজলা; ঝালকাঠির সদর, নলছিটি, রাজাপুর ও কাঠালিয়া; ভোলার বোরহানউদ্দিন।

শেরপুরের নালিতাবাড়ী, শ্রীবর্দী ও ঝিনাইগাতী; মাদারীপুরের শিবচর, কালকিনি ও রাজৈর; শরিয়তপুরের সদর, জাজিরা, নড়িয়া, ভেদরগঞ্জ, ডামুড্যা ও গোসাইরহাট; গোপালগঞ্জের সদর, কোটালিপাড়া, টুঙ্গিপাড়া, কাশিয়ানী ও মকসুদপুর; রাজবাড়ীর সদর, গোয়ালন্দ, পাংশা ও বালিয়াকান্দি; মানিকগঞ্জের সদর, দৌলতপুর, ঘিওর, শিবালয়, সিঙ্গাইর, হরিরামপুর ও সাটুরিয়া।

গাজীপুরের কাপাসিয়া, কালিয়াকৈর, শ্রীপুর ও কালিগঞ্জ; নরসিংদীর সদর, পলাশ, শিবপুর, মনোহরদী, বেলাব ও রায়পুরা; কিশোরগঞ্জের সদর, হোসেনপুর, কটিয়াদী, পাকুন্দিয়া, তাড়াইল, করিমগঞ্জ, ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম, নিকলী, বাজিতপুর, কুলিয়ারচর ও ভৈরব।

চাঁদপুরের সদর, কচুয়া, মতলব উত্তর, মতলব দক্ষিণ, ফরিদগঞ্জ, হাজিগঞ্জ ও শাহরাস্তি; লক্ষ্মীপুরের সদর, রামগঞ্জ, রায়পুর, কমলনগর ও রামগতি; চট্টগ্রামের বোয়ালখালী, পটিয়া, আনোয়ারা, চন্দনাইশ, লোহাগাড়া ও বাঁশখালী; কক্সবাজারের সদর, পেকুয়া, কুতুবদিয়া, মহেশখালী, রামু, উখিয়া ও টেকনাফ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.