Sylhet Today 24 PRINT

দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ২০ ফেব্রুয়ারী, ২০১৯

জার্মানি ও সংযুক্ত আরব আমিরাত সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ছয়টার দিকে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে আজ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ফ্লাইটটি আবুধাবির স্থানীয় সময় মঙ্গলবার রাত সোয়া ১২টার দিকে ঢাকার উদ্দেশে আবুধাবির আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বিদায় জানান।

প্রসঙ্গত, ১৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জার্মানির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল তাঁর প্রথম বিদেশ সফর। দুই দিনব্যাপী মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগদান শেষে জার্মানি থেকে সংযুক্ত আরব আমিরাতে যান প্রধানমন্ত্রী। ১৭ ফেব্রুয়ারি আবুধাবির ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীর (আইডিইএক্স-২০১৯) উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.