Sylhet Today 24 PRINT

চতুর্থ ধাপে ১২২ উপজেলায় ভোট ৩১ মার্চ

সিলেটটুডে ডেস্ক |  ২০ ফেব্রুয়ারী, ২০১৯

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে পাঁচ বিভাগের ১২২টি উপজেলায় ভোটগ্রহণ হবে ৩১ মার্চ।

বুধবার (২০ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমেদ এ তফসিল ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী, এসব উপজেলায় রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র  জমার  শেষ দিন ৪ মার্চ, বাছাই ৬ মার্চ, প্রত্যাহার করা যাবে ১৩ মার্চ পর্যন্ত।

ইসি সচিব জানান,  নির্বাচনের জন্য ১৬ জন অতিরিক্ত জেলা প্রশাসক ও ১৬ জন জেলা নির্বাচন অফিসারকে রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া ৬৩ জন উপজেলা নির্বাহী অফিসার ও ৭০ জন উপজেলা নির্বাচন অফিসারকে সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

আগামী ১০ মার্চ ৮৭ উপজেলায় ভোটগ্রহণের মধ্য দিয়ে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন শুরু হবে। দ্বিতীয় ধাপে ১৮ মার্চ ১২৯ উপজেলায় ভোটের তারিখ রেখেছে ইসি। আর ২৪ মার্চ তৃতীয় ধাপের পর চতুর্থ ধাপে। বাকি উপজেলাগুলোতে ১৮ জুলাই ভোট হবে। শেষ ধাপের তফসিল এখনও হয়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.