Sylhet Today 24 PRINT

বন্ধু দিবস: ফুল হাতে রাস্তায় পুলিশ সুপার

নিউজ ডেস্ক |  ০২ আগস্ট, ২০১৫

বন্ধুদিবসের সকালে বন্ধু দিবস উপলক্ষে রাস্তায় দাঁড়িয়ে সাধারন জনতার হাতে হাতে ফুল তুলে দেন নওগাঁ’র পুলিশ সুপার মোজাম্মেল হক ! এ শুধু ফুলেল শুভেচ্ছা নয়,ফুলেল জীবন ধারার আহবান।

জনতার বন্ধু এবং পুলিশী কাজ-এ দুয়ের মধ্যে সমন্বয় করতে পারে না সবাই। এমন ই বিরল ব্যক্তিত্ব মোজাম্মেল হক একজন সজ্জ্বল এবং সদাহাস্য ব্যক্তি; যিনি সাধারনের সাথে মিশে সমাজের দুর্জনদের দমনে দায়িত্বশীল।

জামায়াত বিএনপি’র পেট্রোল বোমা হামলার অরাজকতা ঠেকাতে বগুড়ার পুলিশ সুপার হিসেবে কঠোর ভূমিকা পালন করেন মোজাম্মেল হক । তখনকার সময়ে জামায়াত শিবিরের নাশকতা ঠেকাতে সফল হয়েছিলেন তিনি ; বাঁচিয়েছেন অনেক নিরীহ প্রাণ । একের পর এক পুলিশের উপর হামলার মুখে বগুড়ার ভয়াবহ পরিবেশকে নিয়ন্ত্রনে রেখেছিলেন এই অসাধারণ দায়িত্বশীল প্রশাসনিক ব্যক্তি । মোজাম্মেল হক সম্প্রতি নওগাঁ জেলার পুলিশ সুপারের দায়িত্ব গ্রহন করেছেন।

এমন মানবপ্রেমী পুলিশ কর্তা যে কোন এলাকার জন্যে জরুরী। সাধারণ মানুষের সাথে পুলিশের মনস্তাত্ত্বিক বিভেদ ঘুচে যেতো। সন্ত্রাস নির্যাতন দমনে সমন্বিত পদক্ষেপ সহায়ক হতো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.