Sylhet Today 24 PRINT

বিটিভি ভবনে আগুন

সিলেটটুডে ডেস্ক |  ২৪ ফেব্রুয়ারী, ২০১৯

রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন-বিটিভি ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

রোববার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বিটিভি কম্পাউন্ডের ভবনে এ আগুন লাগার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স- এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার দুপুর ১টা ২০ মিনিটে বিটিভি কম্পাউন্ডের ভেতরে একটি ভবনের তৃতীয় তলায় বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে দ্রুততম সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি এ কর্মকর্তা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.