Sylhet Today 24 PRINT

‘ফ্লাইটে হঠাৎ গুলির শব্দ শুনি’

সিলেটটুডে ডেস্ক |  ২৪ ফেব্রুয়ারী, ২০১৯

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ছিনতাইয়ের চেষ্টা করা বাংলাদেশ বিমানের ভেতরে গুলির শব্দ হচ্ছিলো বলে জানিয়েছেন ওই ফ্লাইটের যাত্রীরা।

ইভা নামের এক যাত্রী ফ্লাইট থেকে নিরাপদে নেমে ভেতরের পরিস্থিতি সম্পর্কে বলেন, ‘ফ্লাইটে হঠাৎ গুলির শব্দ শুনি। তখন সবাই ছোটাছুটি শুরু করে। প্লেনটিও উঁচু-নিচু করছিল। যাত্রীরা সবাই কান্নাকাটি শুরু করে, দোয়া-দরুদ পড়ে।’

‘আমরা ভেবেছিলাম, প্লেনে হয়তো আগুন লেগেছে। তখন দেখি, এয়ার হোস্টেজরাও যাত্রীদের সিটে সিটবেল্ট বেঁধে বসা। অনেকক্ষণ এমন পরিস্থিতি থাকার পর প্লেনটি ল্যান্ড করে।’

আপনারা কি ছিনতাইকারীকে দেখতে পেরেছেন- উত্তরে তিনি বলেন, ‘না আমরা দেখতে পারি নাই। বুঝি নাই। সবাই ভয়ে ছিলাম। শুনেছি পাইলটকে আটকে রেখেছে। প্রথমে গেট দিয়ে নামতে পারি নাই। পরে প্লেনের পাশের জরুরি গেট দিয়ে আমাদের নিচে নামানো হয়।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.