Sylhet Today 24 PRINT

দুবাইয়ের পথে ময়ূরপঙ্খীর উড়াল

সিলেটটুডে ডেস্ক |  ২৫ ফেব্রুয়ারী, ২০১৯

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ছিনতাইয়ের কবলে পড়া বাংলাদেশ বিমানের ময়ূরপঙ্খী উড়োজাহাজ দুবাইয়ের উদ্দেশে ছেড়ে গেছে।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে ১৪৭ জন যাত্রী নিয়ে বিজি-১৪৭ ফ্লাইটটি ছেড়ে যায় বলে নিশ্চিত করেছেন চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারোয়ার-ই-জাহান।

রোববার সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের দুবাইগামী ওই উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ হয়। সেনা কমান্ডোদের সঙ্গে গোলাগুলিতে নিহত হন বিমান ছিনতাইয়ের চেষ্টাকারী মো. পলাশ আহমেদ। কমান্ডো অভিযানের পর সেনা ও বিমান বাহিনীর কর্মকর্তারা বলেছিলেন, নিহত ব্যক্তির নাম ‘মাহাদী’, তার বয়স ২৬/২৭ বছর। তবে সোমবার জানানো হয়, নিহতের নাম পলাশ আহমেদ।

বিমানবন্দর সূত্রে জানায়, ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাইয়ে উদ্দেশে ১৩৮ জন যাত্রী নিয়ে বিমানটি ছেড়ে যায়। এর মধ্যে ৮৬ জন ছিলেন দুবাইগামী যাত্রী। বাকিরা অভ্যন্তরীণ যাত্রী, যাদের চট্টগ্রামে নামার কথা ছিল। বিমানটির যাত্রী বহনের ক্ষমতা ১৬২ জন।

খবর: সমকাল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.