Sylhet Today 24 PRINT

পলাশের সাথে ১০১ টাকা দেনমোহরে বিয়ে হয় ৮ বছরের বড় সিমলার

সিলেটটুডে ডেস্ক |  ২৬ ফেব্রুয়ারী, ২০১৯

১০১ টাকা দেনমোহরে মোহম্মদ পলাশ আহমেদকে বিয়ে করেছিলেন তার থেকে ৮ বছরের বড় সামসুন নাহার সিমলা। বিয়ের হলফনামায় পলাশের জন্ম তারিখ উল্লেখ আছে ১৯৯১ সালের ১ জানুয়ারি। আর সিমলার জন্ম তারিখ উল্লেখ আছে ৪ ডিসেম্বর ১৯৮২। সেই হিসেবে পলাশ থেকে সিমলা ৮ বছর ২৮ দিনের বড়।

বিয়ের কাবিন নামায় পলাশের ঠিকানা দেয়া আছে- মোহম্মদ পলাশ আহমেদ, পিতার নাম মো. পিয়ার জাহান, মাতার নাম-রেনু বেগম, গ্রাম দুধঘাটা, পোস্ট-মঙ্গলের গাঁও, থানা-সোনারগাঁও, জেলা-নারায়ণগঞ্জ।

অন্যদিকে সিমলার ঠিকানা দেয়া আছে- সামসুন নাহার সিমলা, পিতার নাম মৃত মিয়া আব্দুল মাজেদ, মাতা নুরুন নাহার, গ্রাম শৈলকূপা, পোস্ট-শৈলকূপা, থানা শৈলকূপা, জেলা ঝিনাইদহ।

২০১৭ সালের ১২ সেপ্টেম্বর তাদের প্রথম দেখা হয়। নিজের অভিনীত একটি চলচ্চিত্রের পরিচালকের বাসার একটি অনুষ্ঠানে প্রথম পরিচয়। এর পর তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। ২০১৮ সালের ৬ মার্চ ঢাকা নোটারি পাবলিকের কার্যালয়ে উপস্থিত হয়ে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ওই বছরের ৬ নভেম্বর তাদের বিচ্ছেদ হয়।

বিচ্ছেদের কারণ হিসেবে চিত্রনায়িকা সিমলা বলেছেন, পলাশ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলার কারণেই আমি চার মাস আগে তাকে তালাক দিয়েছি।

চট্টগ্রামে বিমান ছিনতাই চেষ্টাকারী কমান্ডো অভিযানে নিহত পলাশ আহমেদের লাশ গ্রহণ করেছেন তার বাবা পিয়ার সরদার। সোমবার রাত ১২টার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে পতেঙ্গা থানা পুলিশের তত্ত্বাবধানে পিয়ার সরদার ছেলের লাশ গ্রহণ করেন। এর আগে পতেঙ্গা থানা পুলিশের একটি দল নারায়ণগঞ্জ থেকে পলাশের বাবাকে চট্টগ্রামে নিয়ে যায়। পরে বাবার কাছে তার লাশ হস্তান্তর শেষে সকালে পারিবারিক করবস্থানে দাফন করা করা হয় পলাশকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.