Sylhet Today 24 PRINT

ফটো আইডি ছাড়া অভ্যন্তরীণ রুটে বিমানে ভ্রমণ নয়

সিলেটটুডে ডেস্ক |  ২৬ ফেব্রুয়ারী, ২০১৯

বিমানসহ সকল এয়ারলাইন্সের অভ্যন্তরীণ ফ্লাইটে ভ্রমণের ক্ষেত্রে সংশ্লিষ্ট যাত্রীগণকে বিমানবন্দরে বোর্ডিং কার্ড নেয়ার সময় টিকেটের সঙ্গে ফটো আইডি অবশ্যই দেখাতে হবে।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজের এ নির্দেশের কথা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে সিভিল এভিয়েশন অথরিটি।

এতে জানানো হয়, বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটির নির্দেশনা মতে, বিমানসহ সব এয়ারলাইন্সের অভ্যন্তরীণ ফ্লাইটে ভ্রমণের ক্ষেত্রে সংশ্লিষ্ট যাত্রীদের বিমানবন্দরে বোডিং কার্ড নেয়ার সময় টিকিটের সঙ্গে আবশ্যিকভাবে ফটো আইডি দেখাতে হবে।

ফটো আইডি হিসেবে যাত্রীর বৈধ পাসপোর্ট/ন্যাশনাল আইডি বা স্মার্ট কার্ড/ড্রাইভিং লাইসেন্স/স্টুডেন্ট আইডি অথবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অফিস আইডি গ্রহণযোগ্য হবে।

এরই পরিপ্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তার যাত্রীদের সরকারি নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে অভ্যন্তরীণ ফ্লাইটে ভ্রমণের সময় ফটো আইডি সঙ্গে রাখার অনুরোধ করছে। অন্যথায় তাদের বিমানে ভ্রমণ করতে দেয়া হবে না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.