Sylhet Today 24 PRINT

গুলিস্তানে ‘বন্দুকযুদ্ধে’ মাদক মামলার আসামি নিহত

সিলেটটুডে ডেস্ক |  ২৭ ফেব্রুয়ারী, ২০১৯

রাজধানীর গুলিস্তানে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কামাল (৩৫) নামে মাদক মামলার এক আসামি নিহত হয়েছেন। এসময় তার কাছ থেকে একটি দেশীয় অস্ত্র, ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ দাবি করছে।

বুধবার (২৭ ফেব্রুয়ারি) সকালে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পল্টন থানার (ওসি) মো. মাহমুদুল হক জানান, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে মহানগর নাট্যমঞ্চের কাছে মাদক ব্যবসায়ীদের উপস্থিতির খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা তাদের লক্ষ্য করে গুলি করে। পুলিশও পাল্টা গুলি করে।

একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা পিছু হটলে ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর সেখানে দায়িত্বরত চিকিৎসক ওই যুবককে মৃত ঘোষণা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.