Sylhet Today 24 PRINT

পৌনে ১৯ লাখ ভুয়া ড্রাইভিং লাইসেন্স জব্দে হাইকোর্টের স্বপ্রণোদিত আদেশ

সিলেটটুডে ডেস্ক |  ০৩ আগস্ট, ২০১৫

সড়কে ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ এবং ১৮ লাখ ৭৭ হাজার চালকের হাতে থাকা ভুয়া ড্রাইভিং লাইসেন্স জব্দের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

সোমবার (৩ আগস্ট) হাইকোর্ট এ স্বপ্রণোদিত আদেশ দেন।

এছাড়া আগামী ৩০ দিনের মধ্যে এই আদেশ বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল করার জন্য বিআরটিএ চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আদেশে জানানো হয়েছে, বিষয়টি আগামী ২ সেপ্টেম্বর আবার হাইকোর্টের কার্যতালিকায় আসবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.