Sylhet Today 24 PRINT

অনিয়মের কারণে ভোটাররা মুখ ফিরিয়ে নিয়েছে: শাফিন আহমেদ

সিলেটটুডে ডেস্ক |  ২৮ ফেব্রুয়ারী, ২০১৯

জাতীয়সহ বেশ কয়েকটি নির্বাচনে অনিয়ম হওয়ায় ভোটাররা সিটি নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বলে জানিয়াছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন এর উপ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী শাফিন আহমেদ।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) মানারত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুলে নিজের ভোট দিয়ে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

ভোটারদের উপস্থিতি কম নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শাফিন আহমেদ বলেন, কম ভোটার মানে নির্বাচনে মানুষের আস্থা কম। ভোটারদের উপস্থিতি লক্ষনীয়ভাবে কম। গত নির্বাচনগুলোতে অনিয়ম হওয়ায় ভোটাররা ভোট দেওয়া থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। জয়ের ব্যাপারে আশাবাদী কিংবা হতাশ হওয়ার কিছু নেই। আমি সাড়ে ১২টায় ভোট দিয়েছি। তবে, এই কেন্দ্রে কোনো অনিয়ম দেখিনি।

তিনি আরও বলেন, আমি অনেকগুলো কেন্দ্র ঘুরেছি। অনিয়ম পেয়েছি। প্রমাণও পেয়েছি। সব কিছু পর্যবেক্ষণ করে বিকেলে বলব। তবে কেন্দ্রে তার এজেন্টরা না থাকার বিষয়ে তিনি এড়িয়ে যান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.