Sylhet Today 24 PRINT

ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা স্থিতিশীল

সিলেটটুডে ডেস্ক |  ০৫ মার্চ, ২০১৯

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী  ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের ভর্তির পর অবস্থা স্থিতিশীল রয়েছে। হাসপাতালের ৩০০৮ নম্বর ইন্টেনসিভ কেয়ার ইউনিটে ডা. কোহ সিয়াম সুন ফিলিপের তত্ত্বাবধানে এখন চিকিৎসাধীন কাদের।

মঙ্গলবার (৫ মার্চ) সকালে ওবায়দুল কাদেরের অবস্থা জানিয়ে আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানান, হাসপাতালে নেওয়ার ওবায়দুল কাদেরের কিছু পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে। তার শরীরে কিছু ইনফেকশন ও কিডনির সমস্যা পাওয়া গেছে। তবে ডায়ালাইসিসের প্রয়োজন নেই।

পরীক্ষা-নিরীক্ষাগুলোর প্রতিবেদন দুপুরের পর পাওয়া যাবে জানিয়ে চিকিৎসকের বরাতে বিপ্লব বড়ুয়া বলেন, প্রতিবেদন পাওয়ার পর ওবায়দুল কাদেরের পরবর্তী চিকিৎসা শুরু হবে। তবে তার অবস্থা আগের তুলনায় কিছুটা ভালো বলেও জানান তিনি।

ওবায়দুল কাদেরের সঙ্গে সিঙ্গাপুরে হাসপাতালে রয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপ প্রধান তথ্য অফিসার আবু নাছের টিপু। তিনি জানান, চিকিৎসা চলছে। তবে এখনও কোন আপডেট নেই। চিকিৎসকরা কিছু জানালে পরবর্তীতে তা জানানো হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.