Sylhet Today 24 PRINT

ঢাবি উপাচা‌র্য কার্যালয়ের সামনে বিক্ষোভ

উপাচার্যের কার্যালয়ে গিয়েছেন চারটি প্যানেলের ভি‌পি ও জিএস প্রার্থীরা

সিলেটটুডে ডেস্ক |  ১০ মার্চ, ২০১৯

ডাকসু নির্বাচ‌ন সংক্রান্ত নানা অস্বচ্ছতার অভিযোগ নিয়ে ঢাকা ‌বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে গিয়েছেন চারটি প্যানেলের ভি‌পি ও জিএস প্রার্থীরা।

রোববার (১০ মার্চ) পৌনে চারটার দিকে তারা উপাচার্য কার্যালয়ে যান। এসময় প্রার্থীদের সমর্থকরা কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করেন।

প্রার্থীদের সমর্থকরা ভি‌সি কার্যালয়ের সামনে দাঁড়িয়ে ‘‌মি‌ডিয়ার ওপর নিয়ন্ত্রণ, ছাত্রসমাজ মানবে না’, ‘রড হাতু‌ড়ির জবাব দিন, ১১ তা‌রিখ সারা‌দিন’, ‘নীল নকশার নির্বাচন, ছাত্র সমাজ মানবে না’, ‘প্রহসনের নির্বাচন, ছাত্র সমাজ মানবে না’  এ ধরনের বি‌ভিন্ন স্লোগান দিচ্ছেন।

প্রার্থীদের মধ্যে রয়েছেন কোটা সংস্কার আন্দোলনের ভি‌পি প্রার্থী নুরুল হক নুর ও ‌জিএস প্রার্থী রাশেদ খান, স্বতন্ত্র স্বাধিকার প‌রিষদের জিএস প্রার্থী আসিফুর রহমান, বামজোটের ভি‌পি প্রার্থী লিটন নন্দী ও স্বতন্ত্র জোটের অরণী সেম‌ন্তি খান, স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়া জিএস প্রার্থী ছাত্র ফেডারেশনের সভাপতি উম্মে হাবিবা বেনজীর প্রমুখ।

প্রার্থীরা অস্বচ্ছ ব্যালট বাক্স, নির্বাচনের আগের দিনই হলে ব্যালট পেপার পাঠানো, মি‌ডিয়ার ওপর নিয়ন্ত্রণ ইত্যা‌দি বিষয় নিয়ে উপাচার্যের সঙ্গে কথা বলবেন জানা গেছে।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.