Sylhet Today 24 PRINT

শামসুন নাহার হলে পূর্ণ প্যানেলে স্বতন্ত্ররা

সিলেটটুডে ডেস্ক |  ১১ মার্চ, ২০১৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শামসুন নাহার হলে ভিপি, জিএস ও এজিএসসহ নয়টি পদে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন। এরমধ্যে আটজনই তাসনিম-আফছানা-ফাতিমার ‘শামসুন নাহার পরিষদে’র। নিজেদের স্বতন্ত্র প্যানেলের নাম এভাবেই দিয়েছিলেন তাঁরা।

সোমবার (১১ মার্চ) ডাকসু ও হল সংসদের ভোট অনুষ্ঠিত হয়। ওই হলের ১৩টি পদের মধ্যে নয়টি পদেই জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। এর মধ্যে আটটি পদেই জয়ী হয়েছেন ‘শামসুন নাহার পরিষদের’ প্রার্থীরা। একটিতে স্বতন্ত্র ও চারটি পদে জয়ী হয়েছে ছাত্রলীগ।

শামসুন নাহার হলে ভিপি পদে জয়ী হয়েছেন শেখ তাসনিম আফরোজ। এ ছাড়া জিএস পদে আফছানা ছপা ও এজিএস পদে ফাতিমা আক্তার জয়ী হয়েছেন।

অন্যান্য পদের মধ্যে অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক পদে খাদিজা বেগম, সমাজসেবা সম্পাদক পদে মোসা. শিরিন আক্তার, সাংস্কৃতিক সম্পাদক পদে সামিয়াজ জাহান প্রাপ্তি, সাহিত্য সম্পাদক পদে তাহসিন এবং সদস্য পদে তামান্না তাসনিম উপমা জয়ী হয়েছেন।

এ ছাড়া বহিরাঙ্গন ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মাহমুদা আক্তার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.