Sylhet Today 24 PRINT

বন্যাকবলিত মায়ানমারে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

সিলেটটুডে ডেস্ক |  ০৫ আগস্ট, ২০১৫

বন্যাকবলিত মায়ানমারের দুর্গতদের জরুরি ত্রাণ সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ।

বুধবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবেশী দেশটির বন্যাদুর্গত মানুষদের জন্য জরুরি ভিত্তিতে এ ত্রাণ সহায়তা পাঠানোর নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।

ত্রাণ সরঞ্জামের মধ্যে যাচ্ছে- জরুরি জীবন রক্ষাকারী ওষুধ ও সরঞ্জাম, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, কম্বল এবং তাঁবু টানানোর সরঞ্জাম প্রভৃতি।

শিগগির বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজে এসব ত্রাণ সহায়তা ইয়াঙ্গুনে পাঠানো হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.