Sylhet Today 24 PRINT

সর্বশেষ পোষ্টে কাবুলের জঙ্গি হামলার প্রতিবাদ করেছিলেন নিলয়

সিলেটটুডে ওয়েব ডেস্ক |  ০৭ আগস্ট, ২০১৫

খুন হবার মাত্র ৩০ মিনিট আগেও ফেসবুকে সচল ছিলেন ব্লগার নিলয় নীল। শুক্রবার সকালে আফগানিস্তানের কাবুলে ইসলামি জঙ্গিদের বোমা হামলায় ৮ জন নিহত এবং ৪০০ জন আহত হবার বিবিসির একটি সংবাদ শেয়ার করে উদ্বেগ প্রকাশ করেন তিনি। 'শান্তি' প্রতিষ্ঠার জন্য এমন বর্বরতার জন্য ক্ষোভ ছিল নিলয়ের লেখায়। কিন্তু এর ঠিক আধা ঘন্টা পরেই নিজ বাসায় উগ্রপন্থিদের হাতে নির্মমভাবে খুন হন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.