Sylhet Today 24 PRINT

শাহজালালে ১৬ কেজি সোনা উদ্ধার

সিলেটটুডে ডেস্ক |  ২৩ মার্চ, ২০১৯

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৬ কেজি চোরাই সোনা পাওয়া গেছে। এর বাজার মূল্য পৌনে ৮ কোটি টাকা।

শনিবার (২৩ মার্চ) ভোরে বিমানবন্দরের টয়লেটে এই সোনা পাওয়া যায়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ৭ নম্বর বোর্ডিং ব্রিজের পাশে পুরুষ টয়লেটে আবর্জনা ফেলার ঝুড়ির ভিতরে সাদা স্কচটেপে মোড়ানো অবস্থায় নয়টি প্যাকেট পেয়ে তা খুলে সোনার বার পাওয়া যায়।

মোট ৪৮টি সোনার বার ছিল প্যাকেটগুলোর মধ্যে, যার মোট ওজন ১৫ কেজি ৭৩ গ্রাম।

শুল্ক কর্মকর্তারা জানিয়েছেন, সোনার বাজার মূল্য ৭ কোটি ৮৬ লাখ ৯০ হাজার টাকা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.