Sylhet Today 24 PRINT

‘জাতীয়তাবাদী সাইবার’ দলের সভাপতি গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ২৫ মার্চ, ২০১৯

সামাজিক যোগাযোগ মাধ্যমে মহান মুক্তিযুদ্ধকে অবমাননা ও রাষ্ট্রবিরোধী প্রচারণার অভিযোগে আশেক আহমেদ (৪০) নামের একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) পক্ষ থেকে সোমবার সকালে গণমাধ্যমে পাঠানো মোবাইল ফোনের খুদে বার্তায় এই তথ্য জানানো হয়।

র‍্যাব জানিয়েছে গ্রেপ্তার আশেক জাতীয়তাবাদী সাইবার দলের সভাপতি।

খুদে বার্তায় জানানো হয়, রাজধানীর তেজগাঁও এলাকা থেকে আশেককে গ্রেপ্তার করে র‍্যাব-৩। ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য বেলা ১১টায় নিজেদের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের ব্রিফ করার কথা র‍্যাবের।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.