Sylhet Today 24 PRINT

তৃণমূল পর্যায়ে ব্যাংকিং সুবিধা প্রদান করবে ‘নগদ’

সিলেটটুডে ডেস্ক |  ২৭ মার্চ, ২০১৯

তৃণমূলের ব্যাংকিং সুবিধা বঞ্চিত মানুষের মাঝে আর্থিক লেনদেনের বৈধ সুবিধা দিতে ডাক বিভাগ চালু করেছে ডিজিটাল ফিনানসিয়াল সার্ভিস ‘নগদ’ । এই সার্ভিসের মাধ্যমে যে কেউ কম খরচে দ্রত ও নিরাপদে আর্থিক লেনদেন করতে পারবে।

মঙ্গলবার (২৬ মার্চ) গণভবনে বাংলাদেশ পোস্ট অফিসের ডিজিটাল ফিনানসিয়াল সার্ভিস ‘নগদ’ এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় আরো উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার, বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক সুশান্ত কুমার ম-ল এবং নগদ এর ব্যবস্থাপনা পরিচালক তানভির এ মিশুক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.