Sylhet Today 24 PRINT

বনানীতে রেস্তোরাঁয় আগুন

সিলেটটুডে ডেস্ক |  ২৮ মার্চ, ২০১৯

রাজধানীর বনানীর একটি রেস্তোরাঁয় আগুন লেগেছে। রেস্তোরাঁটি এফআর টাওয়ার নামে একটি বহুতল ভবনে অবস্থিত।

বৃহস্পতিবার (২৮ মার্চ) বেলা পৌনে ১টার দিকে ভবনটিতে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসাইন জানান, তাদের ১৭টি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ২২ তলা ওই ভবনের মাঝামাঝি অংশে আগুন জ্বলতে দেখা যাচ্ছে। প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি করে নামতে গিয়ে বেশ কয়েকজন আহতও হয়েছেন।

কয়েকটি গার্মেন্ট বায়িং হাউজ এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের অফিস রয়েছে ওই ভবনে।

তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিস কর্মীরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.