Sylhet Today 24 PRINT

এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডে আহত শ্রীলঙ্কান নাগরিক

সিলেটটুডে ডেস্ক |  ২৮ মার্চ, ২০১৯

রাজধানীতে বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডে এক শ্রীলঙ্কান নাগরিক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ মার্চ) বেলা পৌনে একটার দিকে এই ভয়াবহ আগুন লাগে।

শ্রী ইন্দ্রিকা (৪৬) নামের ওই ব্যক্তি ডান হাতের কবজায় আঘাত পেয়েছেন।

ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিটের সঙ্গে যোগ দিয়েছে বিমানবাহিনীর দুটি হেলিকপ্টার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.