Sylhet Today 24 PRINT

এফ আর টাওয়ারে আগুন: নিহত একজনের লাশ উদ্ধার

সিলেটটুডে ডেস্ক |  ২৮ মার্চ, ২০১৯

রাজধানীর বনানীর এফ আর টাওয়ারের আগুনে নিহত একজনের লাশ উদ্ধার করা হয়েছে।

কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল বেলায়েত হোসেন জানান, ‘আমাদের হাসপাতালে একজনের মরদেহ আনা হয়েছে। আহত আরও ১১ জন এই হাসপাতালে ভর্তি আছেন। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে।

হাসপাতালের চিকিৎসক মোস্তফা আজিজ সুমন বলেন, ‘আমাদের এখানে আলাদা বার্ন ইউনিট নেই।’

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রশিদুন নবী বলেন, ‘আমাদের এখানে অনেক রোগী আনা হচ্ছে। আমরা পুরোপুরি সেবা দেওয়ার চেষ্টা করছি। আমরা ব্যস্ত আছি।’

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে এফ আর টাওয়ারে আগুন লাগে। ২১ তলা ভবনটির ৯ তলায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট ও বিমানবাহিনীর দুটি হেলিকপ্টার আগুন নেভাতে কাজ করছে।

ভবনটিতে অনেক মানুষ আটকা পড়েছেন। তাদের উদ্ধার কাজ করছে ফায়ার সার্ভিস, বিমান ও সেনাবাহিনীর সদস্যরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.