Sylhet Today 24 PRINT

বাকরুদ্ধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা!

নিউজ ডেস্ক |  ০৮ আগস্ট, ২০১৫

‘এখনো আমার মায়ের কথা মনে পড়ে, যাওয়ার সময় আমার মা আকুল হয়ে কেঁদেছিলেন। এত কান্না আমি কখনো দেখিনি। হয়তো জীবনে আর দেখা হবে না। সেজন্যই এতো কেঁদেছিলেন।’ 

কাঁদো কাঁদো হয়ে কথাগুলো বলছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে, কথা শেষ করতে পারলেন না প্রধানমন্ত্রী। বক্তব্যের মাঝপথে বাকরুদ্ধ হয়ে পড়েন তিনি। তারপর পুরো অনুষ্ঠানস্থলজুড়ে সুনসান নীরবতা। প্রধানমন্ত্রীর চোখে-মুখে বুকের মধ্যে চেপে থাকা কষ্টের ছাপ।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুর নিহত হওয়ার ঘটনা প্রধানমন্ত্রীর স্মৃতিচারণের সময় এমন পরিবেশের সৃষ্টি হয়।

শনিবার (৮ আগস্ট) দুপুরে রাজধানীর ওসমানী মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.