Sylhet Today 24 PRINT

রাজধানীতে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

সিলেটটুডে ডেস্ক |  ০৫ এপ্রিল, ২০১৯

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন বিজি প্রেস এলাকায় র‌্যাবের সঙ্গে কথিত 'বন্দুকযুদ্ধে' দুই ব্যক্তি নিহত হয়েছে।

শুক্রবার ভোররাত ৪টার দিকে এ ঘটনা ঘটে। র‌্যাবের মিডিয়া সেন্টার থেকে পাঠানো এক ক্ষুদেবার্তায় এ তথ্য জানানো হয়।

র‌্যাব সূত্র জানায়, তাদের তল্লাশি চৌকির কার্যক্রম চলার সময় একদল অস্ত্রধারী ডাকাতের সঙ্গে গুলি বিনিময় হয়। এতে আন্তঃজেলা গাড়িচোরাই চক্র ও ডাকাত দলের দুই সদস্য নিহত হয়। এ সময় চোরাই গাড়ি, বিদেশি পিস্তল, রামদা, চাপাতিসহ বিপুল পরিমাণ দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই আব্দুল বারী জানান, নিহত দু'জনের লাশ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.