সিলেটটুডে ডেস্ক | ০৮ এপ্রিল, ২০১৯
বনানীর এফআর (ফারুক-রূপায়ন) টাওয়ারে আগুন নেভাতে গিয়ে আহত ফায়ারম্যান সোহেল রানা মারা গেছেন। সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোহেল মারা যান।
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) মেজর শাকিল নেওয়াজ জানান, বাংলাদেশ সময় রাত ২টা ১৭ মিনিটে সোহেল শেষনিশ্বাস ত্যাগ করেন।
অবস্থা অপরিবর্তিত থাকায় উন্নত চিকিৎসার জন্য সোহেলকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল।
কুর্মিটোলা ফায়ার স্টেশনের ফায়ারম্যান সোহেল রানা গত ২৮ মার্চ ফায়ার সার্ভিসের উঁচু ল্যাডারে (মই) উঠে আগুন নেভানো ও আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারকাজ করছিলেন। একপর্যায়ে তার শরীরে লাগানো নিরাপত্তা হুকটি মইয়ের সঙ্গে আটকে যায়। তিনি মই থেকে পিছলে পড়ে বিপজ্জনকভাবে ঝুলছিলেন। সেখানে আঘাতে তার একটি পা ভেঙে যায়।