সিলেটটুডে ডেস্ক | ০৮ এপ্রিল, ২০১৯
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু জানিয়েছেন সরকার বুড়িগঙ্গা নদীতে যাত্রী ও পণ্য পরিবহনে ক্যাবল কার নির্মাণ করবে।
রোববার (৭ এপ্রিল) প্রতিমন্ত্রী নসরুল হামিদ তার ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে রাজধানীবাসীকে এই খবর দেন।
প্রতিমন্ত্রী নসরুল হামিদ ফেসবুকে স্ট্যাটাসে লেখেন, ‘বুড়িগঙ্গা নদীতে যাত্রী ও পণ্য পরিবহনে ক্যাবল কার নির্মাণ করবে সরকার। এতে বুড়িগঙ্গার এপাশের পুরান ঢাকা ও কেরানীগঞ্জবাসীর যাতায়াতের নতুন দিগন্ত উন্মোচন হবে।’