Sylhet Today 24 PRINT

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ময়মনসিংহ সিটি মেয়র হচ্ছেন আ. লীগের প্রার্থী টিটু

সিলেটটুডে ডেস্ক |  ১৬ এপ্রিল, ২০১৯

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ইকরামুল হক টিটুকে সমর্থন জানিয়ে প্রার্থিতা প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন জতীয় পার্টির প্রার্থী জাহাঙ্গীর আহমদ।

মঙ্গলবার বিকালে এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানান।

এই ঘোষণার ফলে এখন নির্বাচনে একক প্রার্থী থাকায় আওয়ামী লীগের প্রার্থী ইকরামুল হক টিটু বিনা প্রতিদন্দিতায় নির্বাচিত মেয়র হতে যাচ্ছেন। আগামী ৫ মে এই সিটি করপোরশনের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.