Sylhet Today 24 PRINT

শবে বরাতের সরকারি ছুটি ২২ এপ্রিল

সিলেটটুডে ডেস্ক |  ১৭ এপ্রিল, ২০১৯

পবিত্র শবে বরাত উপলক্ষে আগামী ২২ এপ্রিল (সোমবার) সরকারি ছুটি পালিত হবে।

বুধবার (১৭ এপ্রিল) এই আদেশ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এস এম শাহীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘ধর্ম মন্ত্রণালয়ের চাহিদা মোতাবেক পবিত্র শবে বরাত উদযাপন উপলক্ষে পূর্ব ঘোষিত ২১ এপ্রিলের পরিবর্তে ২২ এপ্রিল সরকারি ছুটি ঘোষণা করা হলো।’ নির্বাহী আদেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানানো হয়।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.