Sylhet Today 24 PRINT

নুসরাত হত্যা: ৫ দিনের রিমান্ডে শামীম

সিলেটটুডে ডেস্ক |  ১৮ এপ্রিল, ২০১৯

ফেনীর সোনাগাজীতে আগুনে পুড়িয়ে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া আসামি মো. শামীমকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বিচারিক আদালত।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. শাহ আলম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

দুপুর ১২টায় মো. শামীমকে ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম সরাফ উদ্দিন আহমদের আদালতে নেওয়া হয়।

শামীমকে জিজ্ঞাসাবাদে মো. শাহ আলম সাত দিনের রিমান্ডের আবেদন জানালে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

নুসরাত জাহান রাফি হত্যার ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আট আসামিকেই গ্রেপ্তার করা হয়েছে। এ হত্যাকাণ্ডে এ পর্যন্ত ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.