Sylhet Today 24 PRINT

সিফাত উল্লাহকে ধরিয়ে দিতে পুরষ্কার ঘোষণা আ. লীগ নেতার

সিলেটটুডে ডেস্ক |  ১৯ এপ্রিল, ২০১৯

সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত ভিডিও ছেড়ে পরিচিতি পাওয়া সিফাত উল্লাহ ওরফে সেফুদার বিরুদ্ধে পবিত্র কোরআন শরিফ অবমাননার অভিযোগ এনে তাকে ধরিয়ে দিতে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন ফেনীর ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।

তিনি বৃহস্পতিবার বিকাল পৌনে ৬টার দিকে তার ফেসবুকে দেয়া স্ট্যাটাসে এ ঘোষণা দিয়েছেন।

সোহেল চৌধুরী এ সম্পর্কে ফেসবুকে লিখেন-

‘এই পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ পবিত্র কোরআন শরিফ অবমাননাকারী সিফাত উল্লাহ সেফুকে দেশ এবং বিদেশের মাটিতে যারা আইনের আওতায় সোপর্দ করতে পারবেন, তাদের জন্য ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে নগদ দুই লাখ টাকা পুরস্কার প্রদান করা হবে।’

এর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে অস্ট্রিয়া প্রবাসী সিফাত উল্লাহ ওরফে সেফুদার বিরুদ্ধে মামলা করেছিলেন জার্মান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান মুন্না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.