Sylhet Today 24 PRINT

ফখরুল ছাড়া শপথ নিলেন বিএনপির বাকি ৪ সাংসদ

সিলেটটুডে ডেস্ক |  ২৯ এপ্রিল, ২০১৯

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার বিএনপি থেকে জিতেছেন ছয়জন। এর মধ্যে ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান ২৫ এপ্রিল বৃহস্পতিবার শপথ নেন। শপথ গ্রহণের সময়সীমার শেষ দিনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া বাকি চারজন সাংসদ হিসেবে শপথ নিলেন।

বিএনপি থেকে নির্বাচিত যে চারজন সাংসদ শপথ নিয়েছেন তারা হলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুনুর রশীদ, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আমিনুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উকিল আবদুস সাত্তার ভুঁইয়া ও বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন আজ সোমবার বিকেল সাড়ে পাঁচটায় শপথ নেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরী তাঁদের শপথ পড়ান।

গত বছরের ৩০ ডিসেম্বরের নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করে নির্বাচন করে বিএনপি। এ জোট থেকে মোট আটজন নির্বাচিত হন। এর মধ্যে গণফোরামের দুজন আগেই শপথ নিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.