সিলেটটুডে ডেস্ক | ৩০ এপ্রিল, ২০১৯
নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডসহ নারী নির্যাতন বন্ধের দাবিতে মঙ্গলবার শাহবাগে গণজমায়েতের যে কর্মসূচি দিয়েছিল জাতীয় ঐক্যফ্রন্ট তা স্থগিত করা হয়েছে।
সংবাদমাধ্যমে পাঠানো এক বার্তায় কর্মসূচি স্থগিত করা হলো বলে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদ্রাসাছাত্রী নুসরাতসহ সারা দেশে ভয়াবহ নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মঙ্গলবার শাহবাগে গণজমায়েত এবং মানববন্ধন হওয়ার কথা ছিল। অনিবার্য কারণে তা স্থগিত করা হলো।
সূত্রে জানা যায়, এডভোকেট জগলুল হায়দার আফ্রিকের সভাপতিত্বে সমন্বয় কমিটির সভায় আরও উপস্থিত ছিলেন- এডভোকেট সুব্রত চৌধুরী, শহীদুল্লাহ কায়সার, এটিএম গোলাম মাওলা চৌধুরী, মোশতাক আহমেদ, জাহাঙ্গীর আলম মিন্টু, লতিফুল বারী হামিম, আব্দুল্লাহ আল তারেক, আজমেরী বেগম ছন্দা প্রমুখ।