ডেস্ক রিপোর্ট | ১৩ আগস্ট, ২০১৫
শিশুদের নির্যাতন বন্ধ করার জড়ালো দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি)।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে শিশু হত্যা, ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে সমিতির সভাপতি অধ্যাপক খালেদা খানম শিশু হত্যা ও নারী নির্যাতনের বিরুদ্ধে সাধারণ জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে বলেন, শিশু নির্যাতন ও হত্যাকারী যাদের গ্রেফতার করা হয়েছে, তাদের খুব শিগরিই দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। নতুবা ভবিষ্যতে আরও এ ধরনে নির্যাতনের ঘটনা ঘটে।
মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-সমিতির মহাসচিব নাসির আহমেদ বাবুল, নির্বার্হী পরিচালক ড. এস এম মতিউর রহমান ও পরিচালক (প্রোগ্রাম) ড. মাহবুবুর রশীদ প্রমুখ।
বক্তারা দেশের শিশু নির্যাতন ও হত্যাকারীদের কঠোর শাস্তি দিয়ে নজির স্থাপনের জন্য সরকারের কাছে আহ্বান জানান।