Sylhet Today 24 PRINT

মিয়ানমারে বিমান দুর্ঘটনা তদন্তে কমিটি

সিলেটটুডে ডেস্ক |  ০৯ মে, ২০১৯

মিয়ানমারে দুর্ঘটনার তদন্তে কমিটি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সংস্থাটির চিফ অব ফ্লাইট সেফটি শোয়েব চৌধুরীকে প্রধান করে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ জানান, ছয় সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। কমিটি দুর্ঘটনার কারণ অনুসন্ধান করবে।

প্রসঙ্গত, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা থেকে ইয়াঙ্গুনগামী ড্যাশ-৮ উড়োজাহাজের ফ্লাইটটি (বিজি ০৬০) বিকাল ৩টা ৪৫ মিনিটে ঢাকা ত্যাগ করে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার দিকে ইয়াঙ্গুনে অবতরণের সময় বৈরী আবহাওয়ার কবলে পড়ে রানওয়ে থেকে ছিটকে যায়। এ ঘটনায় ১৯ যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে ১৮ জনকে মিয়ানমারের হাসপাতালে ভর্তি করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.